27 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিবৃতি

চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিবৃতি


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পক্ষে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়,চট্টগ্রাম প্রেস ক্লাবকে অবৈধ দখলদার মুক্ত করতে সরকারি উদ্যোগে যাবতীয় প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে।এ অবস্থায় বর্তমান দখলদাররা তাদের সুদূরপ্রসারী হীন স্বার্থ চরিতার্থে প্রনীত নীল নকশার অংশ হিসাবে কথিত একটি অবৈধ কমিটি করেছে বলে ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তির ছড়ানোর অপচেষ্টার অপতৎপরতা লক্ষ্যনীয়।ক্লাবের স্হায়ী সদস্যদকোনরূপ সম্মতি ব্যতিরেকে কথিত এহেন কমিটি কারা করেছে,কাদের সম্মতিতে হয়েছে ,এর কোন ব্যাখ্যা না দিয়ে গত ১০ ডিসেম্বর উক্ত কমিটির কথা উল্লেখ করা হয়েছে। যা চরম হাস্যকর,বেআইনী অগঠনতান্ত্রিক এবং সদস্যদের মূল স্বার্থের চরম পরিপন্হী।যেহেতু ক্লাবের সদস্যদের সাথে এর ন্যুনতম কোন সম্পর্ক নেই তাই বলা চলে ‘গাঁয়ে মানেনা আপনি মোড়ল।’

বিবৃতিতে বলা হয়,বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রকাশ্যে বহিরাগত সন্রাসী তৎপরতায় ভাংচুর ও লুঠপাটের মাধ্যমে ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নিয়ে তহবিল তছরুপ চালিয়ে যাওয়ার অপতৎপরতায় নতুন করে কথিত কমিটি হয়েছে বলে প্রচার করার বিষয়টি সব ধরনের শিষ্টাচার বহির্ভূত এবংমারাত্মক গর্হিত কাজ মনে করে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি। প্রেস ক্লাব দখলদার মুক্ত করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার পক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে যাবতীয় শুনানী সম্পন্ন হয়েছে ইতোমধ্যে।সদস্যদের আশাআকাংখার প্রতিফলন ঘটা সময়ের ব্যাপার মাত্র।

এ অবস্থায় অতীতের ন্যায় ধৈর্য্যের সাথে আগামীর পরিস্থিতি মোকাবেলায় ইস্পাত-দৃঢ় শপথে ঐক্যবদ্ধ থাকা এবং কোনো ধরনের অপতৎরতায বিভ্রান্ত না হওয়ার জন্য ক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সত্যের জয় সুনিশ্চিত এবং তা অবশ্যম্ভাবি।পাশাপাশি বিজয়ের পর সদস্যদের বিশ্বাসভঙ্গকারী,আমানত খেয়ানতকারীদের সকল অপকর্মের হিসাব কড়ায় গন্ডায় বুঝে নিতে সচেষ্ট থাকতে হবে।উড্ডীন রাখতে হবে সত্যের পতাকা।

বিএনএনিউজ।

Loading


শিরোনাম বিএনএ