30 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী পৌর সদর ঘুরে গেল দুই বন্য হাতি

বোয়ালখালী পৌর সদর ঘুরে গেল দুই বন্য হাতি

বোয়ালখালী পৌর সদর ঘুরে গেল দুই বন্য হাতি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পৌর সদর ঘুরে জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ফিরে গেছে বন্য হাতি। বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌর সদরের উপজেলা পরিষদের কোয়ার্টার গলিতে দুটো বন্য হাতি দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মীরপাড়া হয়ে হাতি দুটো চলে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।

উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্য হাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। তবে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএনও জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা মূলক মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের