27 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

বিএনএ,স্পোর্টসডেস্ক : বুন্দেসলিগায় হারকে জয়ে পরিণত করেছে বরুশিয়া ডটমুন্ড । শনিবার (১১ সেপ্টেম্বর) লেভারকুজেনের ঘরের মাঠ বে এরিনাতে লেভারকুজেনকে ৪-৩ গোলে হারিয়েছে ডটমুন্ড।

ম্যাচের শুরুর ৯ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজ গোল করে এগিয়ে নেন লেভারকুজেনকে। ৩৭ তম মিনিটে এরলিং হাল্যান্ড গোল করলে সমতায় ফিরে ডটমুন্ড। গোল হজম করে বেশি সময় নেয়নি জেরার্ডো সিওয়েনের শির্ষরা । প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে প্যাট্রিক শিক গোল করে ২-১ এর লিড পায় স্বাগতিকরা।
লেভারকুজেন

বিরতির শুরুর পরেই ডটমুন্ডকে ২-২ গোলে সমতায় ফিরায় জুলিয়ান। এর ৬ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় লেভারকুজেন। মুসা দিয়াবির গোলটি  করেন।

এরপর ৭১ তম মিনিটে রাফায়েল গেরেরিও গোলে সমতায় ফেরার পর ৭৭ তম মিনিটে স্পট কিক থেকে হাল্যান্ড তার দ্বিতীয় গোল করলে ৪-৩ এগিয়ে যায় সফরকারিরা। ম্যাচের বাকী সময়ে চেষ্টা করলেও হার এড়াতে পারেনি জেরার্ডো সিওয়েনের শির্ষরা ।

৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডটমুন্ড । সমান খেলায় ২ জয় ,১ হার ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম লেভারকুজেন।

আজ রাত বাংলাদেশ সময় ১০.৩০ মিনিটের সময় রেড বুল এরিনাতে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ