27 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহী মেডিকেলে আরও ১৯ মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ১৯ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ

বিএনএ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, পাবনার একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১-৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১-৬৫ বছরের মধ্যে ছিল

সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে রামেক পরিচালক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। উপসর্গ ও সন্দেহভাজন হয়ে রাজশাহীর ছয়জন, নাটোর পাঁচজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন মারা যান। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ