26.8 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - আগস্ট ৫, ২০২৬
Bnanews24.com
Home » হামলার মুখে তেহরানের পক্ষে মধ্যস্থতা করা সম্ভব নয়: কাতার

হামলার মুখে তেহরানের পক্ষে মধ্যস্থতা করা সম্ভব নয়: কাতার


বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের পক্ষ থেকে হামলার শিকার হওয়া অবস্থায় তেহরানের পক্ষে কোনও ধরনের মধ্যস্থতা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কাতার। বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি এ কথা বলেন।

তিনি বলেন, কাতার ও ওমান উভয় দেশই ইরান ও পশ্চিমের মধ্যে ‘সেতুবন্ধন’ তৈরির কাজ করে আসছিল। তা সত্ত্বেও এই দুই দেশ হামলার শিকার হয়েছে। হামলার মুখে থেকে আমাদের পক্ষে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সম্ভব নয়। এটি ইরানকে বুঝতে হবে।

তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়, কিন্তু ইরানিরা এই বিষয়টি বুঝতে পারছে না।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ