23 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই : রেলমন্ত্রী

ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই : রেলমন্ত্রী

ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই : রেলমন্ত্রী

বিএনএ ঢাকা: ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেল ভবনে একটি চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও বলেন, সরকারের প্রজ্ঞাপনে আগামি ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নেয়ার বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে। কিন্তু রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি করে। ইতোমধ্যে ১৩ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ওই দিন থেকে ৫০ শতাংশ যাত্রী বহন করা সম্ভব হবে না বলে জানান তিনি।

এদিকে, অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পর সফটওয়্যার আপডেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে। যার কারণে ১৫ জানুয়ারির অগ্রিম টিকেট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

সাধারণত ৫ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হয়। এর আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ টিকেটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকেট কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে। তবে ভাড়া বাড়েনি।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। যার মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হয়েছে।

অন্যদিকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্দর নগরীর চট্টগ্রাম স্টেশনের কাছে রেলওয়ের জমিতে শপিংমল, হোটেল কাম রেস্ট হাউস এবং অন্যান্য নির্মাণের জন্য এদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ওই চুক্তিতে সই করেন রেলওয়ের পক্ষে আহসান জাবের এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স