23 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি’র ফল

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি’র ফল

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি'র ফল

বিএনএ ডেস্ক : আগামী ২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার(১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা আগামী ১৮ জানুয়ারি, সংসদ অধিবেশনের প্রথম দিনেই পাশ হবে। এই আইন সংশোধনীর মাধ্যমে, দেশের যেকোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করতে পারবে সরকার।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী পেশ করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনা মহামারির কারণে বাতিল করা হয় । পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল। যেখানে জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ পার্সেন্ট বিবেচনায় নিয়ে ঘোষণা করা হবে ২০২০ সালের এইচএসসির ফলাফল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স