23 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসি’র ফল প্রকাশে সংশোধনী অনুমোদন

এইচএসসি’র ফল প্রকাশে সংশোধনী অনুমোদন

এইচএসসি’র ফল প্রকাশে সংশোধনী অনুমোদন

বিএনএ ডেস্ক :  ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মন্ত্রিসভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

সোমবার (১১ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী পেশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স