26 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

করোনায়

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জনের শরীরে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ ও ১ জন নারী মারা গেছেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের