30 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে আগুনে পুড়ে ৩বছরের শিশুর মৃত্যু

সাভারে আগুনে পুড়ে ৩বছরের শিশুর মৃত্যু


বিএনএ,সাভার; সাভারে বাসা বাড়িতে আগুন লেগে ঘরে আটকা পড়ে আখি মনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।রাত ৮টার দিকে ‘আমি ভাদাইল’ পবনারটেক এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের জিহাদ হোসেন বলেন, রাতে পবনারটেক এলাকায় বাসাবাড়িতে আগুনের খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিযে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় আগুনে ঘরের মধ্যে আটকা পড়ে আখি মনি নামে তিন বছরের এক শিশু মারা যায়।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিএন্এ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে নৃশংস হামলা, নিহত ৩২ আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান