28 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩

সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩


বিএনএ, বিশ্বডেস্ক: সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ৩জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এপির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আবহা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও হুথি বিদ্রোহীরা আগেই এই হামলার দায় স্বীকার করেছে।

আবহা বিমানবন্দর হামলায় ১জন মরক্কো ও ১জন আলজেরিয়ার নাগরিক নিহত এবং ২৮ জন আহত হন, অন্যদিকে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১জন সুদানি নাগরিক নিহত ও ৮ জন আহত হন।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সাম্প্রতিক দিনগুলোতে তেল ও সামরিক স্থাপনাগুলোতেও হামলার শিকার হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে হুথি বাহিনী। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় এমন একটি প্ল্যাটফর্ম ধ্বংস করার দাবিও করেছেন তিনি, যেটি সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহার করা হয়েছিল। তবে এই তথ্যের সতত্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ