বিএনএ ডেস্ক: ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন। গত রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সরকারের একটি সূত্রে প্রকাশ, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন চার সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। তবে এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। বাংলাদেশে আসার পূর্বে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

