26.5 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে ১৫ লাখ টাকার ইয়াবা জব্দ

রামুতে ১৫ লাখ টাকার ইয়াবা জব্দ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকাল ৫ টার দিকে রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের পাশে মহাসড়কে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ও সিএনজি গাড়ি জব্দ করা হয়। তবে এ সময় গাড়ি চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে অবস্থান করে আমাদের টিম। এ সময় মাদক বহন কাজে জড়িত সিএনজি গাড়ি থামার সংকেত দিলে চালক দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরবর্তীতে সিএনজি চালকের সিটের নীচে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
মেজবাহ উদ্দিন আরও বলেন, সিএনজি গাড়ি ও মাদক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬