20 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নাম বিকৃত করা কোনো ভদ্রলোকের কাজ নয়: তথ্যমন্ত্রী

নাম বিকৃত করা কোনো ভদ্রলোকের কাজ নয়: তথ্যমন্ত্রী

নাম বিকৃত করা কোনো ভদ্রলোকের কাজ নয়- তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা :  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নাম বিকৃত করে উচ্চারণ করা কোনো ভদ্রলোকের কাজ নয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো ভদ্রলোক বলে জানতাম। তিনি কেন হঠাৎ করে এভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না। সম্ভবত, রাজনীতি নিয়ে প্রচন্ড হতাশা থেকে কখন কি বলে বসছেন তার খেই হারিয়ে ফেলেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) সচিবালয়ে দুপুরে দেশের অভিনয় ও মডেল শিল্পীদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৯ জুন) বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নাম বিক্রিত করে হাছা মাহমুদ বলেছেন। সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছেন না। ওনাকেও তো অনেকেই মিথ্যা ফখরুল বলে। অনেকেই বলেন, উনি প্রচন্ড মিথ্যা কথা বলেন, অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন এজন্য অনেকেই মিথ্যা ফখরুল বলেন। কিন্তু, মানুষে বললেও তিনি তা বলতে চান না। কারণ, বলা সমীচীন নয়। প্রকৃত বিষয় হচ্ছে, বিএনপি খেই হারিয়ে ফেলেছে।

এদিকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী তারিন, সুইটি, অনিক এবং চলচ্চিত্র শিল্পী ফোরামের সভাপতি মিশা সওদাগর, সেক্রেটারি জায়েদ খান, নায়িকা সিমলা, জান্নাত মিষ্টি উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী