বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন। তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন। অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে। তবে তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা চট্টগ্রামেরই বাসিন্দা।নিহতরা কেন এবং কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিএনএ/ওজি
![]()

