32 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - জুন ১, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


  1. বিএনএ,ঢাকা:গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
    সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    বার্তায় আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন। নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন।

    ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

    গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে

    বিএনএ /ওজি

Loading


শিরোনাম বিএনএ