23 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

বিএনএ, ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক রিপোর্টার ও  নির্বাহী সম্পাদক, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই।তিনি করোনা পজিটিভ ছিলেন।

শনিবার (১০ এপ্রিল ) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

সাংবাদিক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ বাংলানিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স