25 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবাসহ বশেমুরবিপ্রবির ২ কর্মচারী আটক

ইয়াবাসহ বশেমুরবিপ্রবির ২ কর্মচারী আটক

ইয়াবাসহ বশেমুরবিপ্রবির ২ কর্মচারী আটক

বিএনএ,বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের চৌধুরী মার্কেটের কম্পিউটার সলিউশন দোকানের সামনে থেকে আটক হন তারা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আটককৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড ইয়াসিন শিকদার(৩০) ও বাগান মালি আকাশ শিকদার(২৮)।

চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুই কর্মচারীকে ইয়াবাসহ আটক করা হয়। ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় ও আশপাশে ইয়াবা সরবরাহ করে আসছিল।

বিএনএনিউজ/ফাহীসুল হক ফয়সাল,মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের