21 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। একইসঙ্গে অননুমোদিত ওষুধ বিক্রয় করায় একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাীহ্ ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।

পাপীয়া সুলতানা লীজা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে তিন প্রতিষ্ঠান এবং অননুমোদিত ওষুধ বিক্রয় করায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, বায়েজিদ থানার শেরশাহ বাজারের মেসার্স জহুর ফার্মেসীকে অননুমোদিত ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করে অননুনোদিত ঔষধ ধ্বংস করা হয়। চকবাজার থানার চক মালঞ্চ হোটেলকে চরম নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা, একই থানার লালচাঁদ রোডের হাজী ফয়েজ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ২০ হাজার টাকা এবং রাতুল কিচেনকে একই আপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স