29 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শীর্ষ সন্ত্রাসী নুরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী নুরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী নুরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. নুর আলম প্রকাশ নুরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর গোয়েন্দা পশ্চিম বিভাগের পক্ষ থেকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাকে জিজ্ঞাসাদের জন্য নিজেদের হেফাজতে এনেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত শুক্রবার (৮ জানুয়ারি) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নুর আলম ও তার সহযোগী কাউছারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি অস্ত্র, দুইটি কিরিচ, একটি রাম দা ও ৪শ’ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাহাড় দখল, পাহাড় কাটা, অপহরণ, ধর্ষণ ও মাদক ব্যবসায় জড়িত ছিল নুরু। তার বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা রয়েছে।

শনিবার সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক ব্রিফিংয়ে বলেন, নুরু আকবরশাহ থানার নাছিয়া ঘোনা এলাকায় তৈরি করেছিল সশস্ত্র বাহিনী। তার বাহিনীতে সক্রিয় সদস্য রয়েছে ৫০ থেকে ৬০ জন। তারা নুরুর নির্দেশে তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতো। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে আকবরশাহ এলাকায় তার সশস্ত্র বাহিনী নিয়োজিত ছিল।

তিনি জানান, সে এক সময় ফয়’জ লেক রিসোর্টে কর্মচারী ছিল। সেখান থেকে একসময় পাহাড় দখল শুরু করে নুরু। পরে পাহাড় কেটে প্লট তৈরি করে সেগুলো বিক্রি শুরু করে। ফয়’জ লেক, আকবরশাহ কেন্দ্রিক চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ে। অস্ত্র মামলায় জামিন নিয়ে পলাতক ছিল নুরু। পরে তার অনুপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়। কিন্তু ২০২০ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত আকবরশাহ থানা পুলিশ নুরুর সাজার বিষয়ে জানতো না।

‘বিষয়টি জানাজানির পর তিনদিন আগে নুরুর সাজা পরোয়ানা থানায় পৌঁছে। সাজা পরোয়ানা কেন এক বছরেও থানায় পৌঁছেনি তা নিয়ে তদন্ত চলবে। এর সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় তার বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল সে।’- বলেন তিনি।

বিএনএনিউজ/মনির

আরো পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু নোয়াখালী থেকে গ্রেফতার

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী