26 C
আবহাওয়া
৯:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি নিষ্পত্তি সোমবার

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি নিষ্পত্তি সোমবার

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি নিষ্পত্তি সোমবার

বিএনএ ঢাকা :দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিকেল সাড়ে তিনটায় লটারি কার্যক্রম উদ্বোধন করবেন।

দুই দফায় ভর্তির আবেদন নেওয়ার পর আগামীকাল সেই আবেদনগুলোর নিষ্পত্তি হতে যাচ্ছে।

জানা গেছে, সারা দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। কিন্তু সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। এ কারণে এবছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। এসব বিদ্যালয়ের ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। লটারির ফল শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএম এর মাধ্যমে চলে যাবে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ