21 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মাত্র ১৮ বছর বয়সে মেয়র!

মাত্র ১৮ বছর বয়সে মেয়র!

মেয়র

রকমারি ডেস্ক: আমেরিকার আরকানসাসে মেয়র নির্বাচিত হয়ে সাড়া ফেলেছেন এক কলেজশিক্ষার্থী। মাত্র ১৮ বছর বয়স তার। নাম জেলেন স্মিথ।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার আর্ল শহরের মেয়র হিসেবে নির্বাচিত হন আফ্রিকান বংশোদ্ভূত ওই তরুণ।তবে আমেরিকার ইতিহাসে ১৮ বছর বয়সী তরুণের মেয়র হওয়ার ঘটনা নতুন নয়।

২০০৫ সালে মাইকেল সেশনস নামে ১৮ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী মিশিগানের হিলসডেল শহরের মেয়র হন। সেসময় তার স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, আমি তাকে বলে দিয়েছি যে, সে ভোটে জিতলেও স্কুলের ‘হোমওয়ার্ক’ তাকে করতেই হবে। আমি তাকে স্কুল থেকে বরখাস্তও করবো না। পড়াশোনা চালিয়ে যেতে হবে।

ভোটে জেতার পর স্মিথ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আর্লের ভালো অধ্যায় সৃষ্টি করার এখনই সময়।’

তিনি বলেছেন, ‘আপনি যদি কিছু করতে চান, যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই শুরু করতে হবে। আমি ত্রিশ-চল্লিশ বছর বয়সে মেয়র হতে চাইনি। কারণ যেটা আমি এখনই পারবো, সেটার করতে অতদিন কেন অপেক্ষা করবো!’

মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন জেলেন স্মিথ। তিনি একজন প্রসিকিউটর হতে চান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স