26 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৬

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৬

করোনায়

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩ জন। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২০৬ জনের শরীরে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৮। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮।

যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। তাঁদের মধ্যে ১ জন ঢাকা ও ২ জন চট্টগ্রাম বিভাগের। বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫৬ জন সুস্থ হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের