21 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণার কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন

নেত্রকোণার কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন

নেত্রকোণার কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোণার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।এ  ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাত অনুমানিক ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিল। এ সময় কে বা কাহারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যূ ঘটে। ঘটনার কারণ জানা যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সাদ্দামের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স