বিএনএ,বিশ্বডেস্ক :বুধবার(৮ জুলাই) ভোরে মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। বন্দর আব্বাস ও বুশেহরে হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য।
এ দিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে। তিনি গাল্ফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
স্যোশাল মিডিয়া এক্স-এ নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেলায়েতি লিখেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরও একবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।
তিনি লেখেন, আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলো রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা এটা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

