25 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাসীর ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আলমিরায় রক্ষিত ৭ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের ঘাটা এলাকার শফি সওদাগরের নতুন বাড়ির প্রবাসী মোহাম্মদ ইসমাইলের ঘরে এ ঘটনা ঘটে।

তার স্ত্রী আমেনা বেগম এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় প্রবাসীর স্ত্রী আমেনা বেগম ঘর তালাবদ্ধ করে ছেলে ও মেয়েকে নিয়ে রাউজান উপজেলার বাপের বাড়িতে যান। মঙ্গলবার (৯ জুলাই) সকালে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘরে এসে এ ঘটনা জানতে পারেন।

আমেনা বেগম বলেন, বাড়ির পেছনের রান্না ঘরের দরজা দিয়ে চোরের দল প্রবেশ করেছে। তারা ঘরের তিনটি দরজা ভেঙেছে। ঘরের দুইটি আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও ৭ ভরি স্বর্ণালংকার, জায়গা-জমির দলিলপত্রসহ জরুরি অনেক ডকুমেন্টসও নিয়ে গেছে। ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলেছে।

আরও পড়ুন: বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল ২৫ বসতঘর

স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। প্রবাসীর ঘর ফাঁকা পেয়ে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রোববার একই এলাকার দুলা মেম্বারের নতুন বাড়ির খোরশেদের সাইকেল চুরি হয়েছিল।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের