26 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল ২৫ বসতঘর

বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল ২৫ বসতঘর

বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল ২৫ বসতঘর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে গেছে ২৫ বসতঘর। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার সাইদুর রহমান জানান, খবর পেয়ে দুই ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু জাফর বলেন, আগুনে খোতেজা বেগম, মো. সেলিম, মো. মোরশেদুল আলম, এরশাদুল আলম, জামশেদ, মনজুর ইসলাম, আবদুল আউয়াল, রবিউল হাসান, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিকী ও মো. ইউসুফের বসতঘর পুড়ে যায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী