28 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৬
Bnanews24.com
Home » পুনরায় উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

পুনরায় উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র


বিএনএ ডেস্ক: টানা ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, নির্মাণকাল থেকেই ইউনিটের সমস্যা। প্রথম ইউনিটটি পুরনো ইউনিট। এটি চালু হয় আবার বন্ধ হয়। আবার কখন বন্ধ হবে বলা মুশকিল।

কর্তৃপক্ষ জানায়, উৎপাদন শুরুর ফলে ওই ইউনিট থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন কয়লার প্রয়োজন হচ্ছে ৭০০ মেট্রিক টন। গত ১ মে রাত সাড়ে ৮টার দিকে চালু থাকা প্রথম ইউনিটটি পরদিন (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে বয়লারের টিউব ফেটে গেলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই থেকে মেরামতের জন্য টানা ছয়দিন বন্ধ ছিল এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম।

এদিকে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পৃথক তিনটি ইউনিটের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি যাত্রা শুরু করে। শুরু থেকে এখন পর্যন্ত কখনোই পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ