23 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জরিমানার টাকা তছরুপে বেতন কমল এসিল্যান্ডের

জরিমানার টাকা তছরুপে বেতন কমল এসিল্যান্ডের

জরিমানার টাকা তছরুপে বেতন কমল এসিল্যান্ডের

বিএনএ: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে সেখান থেকে টাকা তছরুপ করার দায়ে এক সহকারী সচিবকে বেতন কমানোর সাজা দিয়েছে সরকার।

ঝালকাঠির কাঠালিয়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকাকলে এই টাকা আত্মসাৎ করেছিলেন সুমিত সাহা।

সুমিত সাহাকে বেতন কমানোর সাজা দিয়ে রোববার (৯ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঠালিয়ার সাবেক সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে মেসার্স ত্বহা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করলেও দুই লাখ টাকার রশিদ দেন। অবশিষ্ট দুই লাখ টাকা আত্মসাতের অপচেষ্টার করণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয়।

পরে এই কর্মকর্তা কারণ দর্শানোর জবাব দিয়ে ব্যক্তিগত শুনানি প্রার্থনা করেন। ব্যক্তিগত শুনানি নিয়ে অভিযোগ তদন্ত করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে জানান, অসদারণ ও দুর্নীতিপ্ররায়ণতার অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগনামা ও অভিযোগ বিবরণী, ব্যক্তিগত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং নথির কাগজপত্র ও প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনায় সুমিত সাহাকে দোষী সাব্যস্ত করে তার অপেক্ষাকৃত কম বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় দুই বছরের বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের লঘুদণ্ড দেয়া হয়েছে।

অর্থাৎ, আগামী দুই বছর সরকারি বেতন কাঠামোর নবম গ্রেডের ২২ হাজার টাকা মূল বেতন পাবেন তিনি। দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বর্তমান স্কেলের বেতন পাবেন সুমিত সাহা। তবে তিনি কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স