23 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু

বিএনএ, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহিদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বিনোদপুর বাজার বণিক সমিতির নৈশপ্রহরী ছিলেন।

সাহবদ উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামের বারিক মোল্যার ছেলে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস জানান, মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে বিনোদপুর বাজারে সাহিদ নৈশপ্রহরীর কাজ করতেন। এ ঘটনার সময় বাজারের চৌরাস্তায় একটি দোকানে বসে ছিলেন তিনি। মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক সাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স