32 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে  তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—মিম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবরের সত্যতানিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল