বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২জন হলেন, তামান্না ও খলিল। এর মধ্যে তামান্না বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা এবং খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
পরে গুরুতর আহত অবস্থায় তামান্না ও খলিলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
বিএনএ/শাম্মী
![]()

