21 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে অপহরণের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অপহরণের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অপহরণের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বনের ভেতর একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রঞ্জু মিয়া সখীপুর থানায় মামলা করেছেন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শিশু সামিয়া উপজেলার দাড়িয়াপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। সে দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টায় ওই ছাত্রী বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ হলে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। পথে একটি দোকানে সহপাঠীরা কেনাকাটা করতে দাঁড়ালে সে একাই বাড়ির উদ্দেশে রওনা হয়।

এদিকে বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় মা রুপা বেগম শিক্ষককে ফোন দিয়ে জানতে পারেন তার মেয়ে অনেক আগেই চলে গেছে। পরে মা মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি একটি স্থানে মেয়ের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিওবার্তা আসে।

অডিওবার্তায় বলা হয়, ‌‌‌‌আসসালামু আলাইকুম। আপনার মেয়ে ভালো আছে, টাঙ্গাইলে আছে। আজকের মধ্যে পাঁচ লাখ টাকা দিলে মেয়ে পাবেন। বিষয়টি পুলিশ ও এলাকার কাউকে জানাবেন না। জানালে আপনার মেয়ের ক্ষতি হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মেয়েটিকে উদ্ধারে পুলিশ অত্যন্ত গুরুত্বসহ কাজ করেছে। বাড়ির পাশের একটি বনের ভেতর ড্রেনের মধ্যে মাটি চাপা দেয়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী