26 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি: ওবায়দুল কাদের

জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি: ওবায়দুল কাদের

সুনিপুণভাবেই অপপ্রচারের কাজটি করে যাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনএ ঢাকা: জনগণের সমর্থনের তোয়াক্কা না করে বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে অলিগলি খোঁজে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মীদের চাঙা রাখতে দলটির নেতারা নানা মুখরোচক বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সরকারী বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের আস্থাহীনতার আরেক নাম হচ্ছে বিএনপি। তাদের আন্দোলন ভাবনা কথামালার মধ্যেই সীমাবদ্ধ, এগুলো শব্দবোমা ছাড়া আর কিছু নয়। দলটির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস। বিএনপির রাজনীতি আজ জননিন্দিত। জনগণের মনের ভাষা, চোখের ভাষা যারা বুঝতে পারে না তারাই ক্রমশ জনগণের আস্থার কেন্দ্র থেকে ছিটকে পড়ছে। দলটির নেতারা সারাদেশে সংকট দেখতে পান, তবে তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপি নেতারা সবকিছু খণ্ডিত-দৃষ্টি দিয়ে দেখছেন।

তিনি বলেন, বিএনপিই তাবেদারি বান্ধব দল যারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র মানে না। যারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয় তারা তাবেদার। তারা বাংলাদেশকে তাবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  যারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো তারাই এখন দুর্নীতির কথা বলেন, যা হাস্যকর ছাড়া কিছুই নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির চলমান ধারায় সংকটের কোনো ছায়া পড়েনি। বরং উন্নয়নে যাদের গাত্রদাহ তারাই ঈর্ষার আগুনে জ্বলছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের