30 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ভিসিসহ ৩৯ জনের নামে মামলা

বিএনএ, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১৩ মে থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি নির্ধারিত বিভিন্ন বর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরাও ফরম পূরণের সুযোগ পাবেন। অনলাইনে ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ ১১ জুন। কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি নিশ্চয়ন কার্যক্রম ১৪ মে শুরু হয়ে ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

এ ছাড়া ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এছাড়া, ২০১৮-১৯ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শুধু ‘প্রোমোটেড’ শিক্ষার্থীরা তাদের ‘এফ’ গ্রেড পাওয়া কোর্সের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ বিবেচনায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে অকৃতকার্য বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি পূর্ণপত্রের জন্য ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং বিশেষ অন্তর্ভুক্তি ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ধরনের ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়ও তত্ত্বীয় পরীক্ষা শেষে ওয়েবসাইটে জানানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ