বিএনএ, ঢাকা: আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক বসছে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা যায়, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে।
এর আগে গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় মনোনীত মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
এ ছাড়াও এনসিপির পদযাত্রায় সংঘাতের বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।
বিএনএ/শাম্মী
![]()

