21 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, ধামরাই :ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত ও আহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরের দিকে শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া একজন মারা যায়। গুরুতর আহত আরেকজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া হতাহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স