23 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির রাজনৈতিক আইসোলেশন শুরু হয়েছে: কাদের

বিএনপির রাজনৈতিক আইসোলেশন শুরু হয়েছে: কাদের

বিএনপির রাজনৈতিক আইসোলেশন শুরু হয়েছে: কাদের

বিএনএ,সাভার : বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় সেতু মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিত ভাবে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের লেজেগুবরে দশা। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। একবার বলে লকডাউন দিতে হবে। আবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে? তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। তারা তাদের নীতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দিচ্ছেন না। তারা একের পর এক আন্দোলনের ডাক দিয়ে অবশেষে তারা ভর করেছে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির উপর।’

প্রসঙ্গত, দ্বিতীয় আমিনবাজার সেতুসহ সালেহপুর ও নয়ারহাট এলাকায় তিনটি সেতুর প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১৯.৪৫ কোটি টাকা। ২৩৩ মিটার দৈর্ঘ্য, ৩৪.১৫ মিটার প্রশস্ত ও ১৫০০ মিটার এ্যাপ্রোচ সড়কসহ আট লেনের তিনটি সেতুই জিওবি এর অর্থায়নে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পটির নির্মাণ কাজ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স