27.3 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে নৌকা প্রার্থীর সমর্থনে ছাত্রলীগের কর্মী সভা

বোয়ালখালীতে নৌকা প্রার্থীর সমর্থনে ছাত্রলীগের কর্মী সভা

য়ালখালীতে নৌকা প্রার্থীর সমর্থনে ছাত্রলীগের কর্মী সভা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিমের (রাজা মিয়া) নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা করেছে ছাত্রলীগ।

বুধবার (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. জাবেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল করিম রাজা। এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করে উপজেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন তারেক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ উদ্দিন, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল ইসলাম সাকিব, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহিম উদ্দিন, বকতেয়ার উদ্দিন নয়ন ও শিমুল সর্দর। এ সময় উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ