34.7 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ৯ ডিগ্রি

মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ৯ ডিগ্রি


বিএনএ, ডেস্ক :  টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৯ শতাংশ।

প্রায় এক মাস ধরে জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক কর্মজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলগুলোতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে চলাচলে বাড়তি ঝুঁকি দেখা দিয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ