27 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আতিকুর রহমান

নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আতিকুর রহমান

নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আতিকুর রহমান

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান ভূঞা।  রোববার (৮ জানুয়ারি ) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি থেকে এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

অধ্যাপক ড.মো.আতিকুর রহমান ভূঞা বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে বিজ্ঞান শিক্ষার গুনগত মান উন্নয়ন ও গবেষণায় অধিকতর গুরুত্ব দিয়ে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী