23 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার নতুনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২। আটকরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।
শুক্রবার(৮ জানুয়ারী)  বিকেলে ১ নম্বর লোহার গেট এলাকার অভিযানস্থলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যে ব্যাটালিয়নের একটি দল রামপুরার নতুনবাগ ১নং লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিড, সিডি, একটি মেনুয়্যাল উদ্ধার করা। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকা।

মশিউর রহমান বলেন, বিষের সঙ্গে পাওয়া মেনুয়্যাল অনুযায়ী এগুলো ফ্রান্সের তৈরি। এই বিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে পেয়েছি। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। তবে আমরা এই বিষের গন্তব্য জানতে তদন্ত চলছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি এই বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। পাশাপাশি মাদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতো।

এগুলো সাপের আসল বিষ কি না বা কোনো পরীক্ষা করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স