27 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে অভিযোগ

শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে অভিযোগ

শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে অভিযোগ

বিএনএ, ঢাকা : অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ খোয়ানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন জুলিয়াস সিজার তালুকদার নামের এক ঢাবি শিক্ষার্থী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান নাহিদ রেইনস পিকচার্স নামে একটি ফেসবুক পেইজে লাইভ অনুষ্ঠানে এসে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে ‘বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক’ হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারী সিজার তালুকদার।

সিজারের অভিযোগ, ‘মুরাদ হাসান দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্যমূলক ভাবে তাচ্ছিল্য করেছেন। বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন। মুরাদ হাসানের বক্তব্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও তীব্র অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বলে উল্লেখ করেন সিজার।’

তিনি লিখেছেন, ‘বিদ্যাপীঠসমূহের প্রতি তীব্র অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় ঘৃণার রাজনীতি করার অপপ্রয়াস দেখিয়েছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে তাদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন, তিনি নারীর রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরোধিতা করেন। মুরাদ হাসানের এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিকভাবে মানক্ষুণ্ন করেছে।’

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ ও বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দিয়েছিলেন মুরাদ। এ ঘটনায় জুলিয়াস সিজার তালুকদার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ওসি আরও জানান মুরাদ হাসানের বিরুদ্ধে অভিযোগের জিডিটা আমরা পেয়েছি। এরপর এটি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ