26 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৭ জন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৭ জন


বিএনএ, চট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।  আক্রান্তদের মধ্যে নগরে ৪ জন ও  উপজেলায় ৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৮ শতাংশ। ওইদিন করোনায় কারও মৃত্যু হয় নি। রোববার (৭ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৬৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৭৩ জন। মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩২৫ জন। যার মধ্যে নগরে ৭২৩ জন এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ২৪.কম/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের