36.3 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - জুন ৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন চেয়ারম্যানের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

নতুন চেয়ারম্যানের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান


বিএনএ ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যার ফলে সূচকে উল্লেখযোগ্য উত্থান হয়েছে।

আজ রোববার (৭ জুন) লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসই’র প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্টের ওপরে বেড়ে গেছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২৫০ এর বেশি প্রতিষ্ঠান। আর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

শুধু ঢাকা নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সেখানে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় সার্বিক সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে চলে যায়। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো দেখা যাচ্ছে।

ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তারা বলছেন, নতুন কমিশনের অধীনে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে নতুন করে ইতিবাচক মনোভাব গড়ে উঠছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ