27 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে ছয় অনুষদে ডিন পরিবর্তন

বশেমুরবিপ্রবিতে ছয় অনুষদে ডিন পরিবর্তন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার লক্ষ্যে কমিটি গঠন

বিএনএ,বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছয়টি অনুষদের ডিন পরিবর্তনসহ মোট ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন পদে ২ বছর সম্পন্ন হওয়ায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. শাহজাহান, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুর রহিম খান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রফিকুন্নেসা আলী এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন এম.এ সাত্তারকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর বিপরীতে বিশেমুরবিপ্রবি আইনের ধারা ২৩ (৫) অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে ড. সালেহ আহমেদ, কৃষি বিভাগের ডিন হিসেবে ড. মোজাহার আলী, আইন অনুষদের ডিন হিসেবে ড. মো রাজিউর রহমান, মানবিকী অনুষদের ডিন হিসেবে মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে মো. রোকনুজ্জামানকে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুবকে দায়িত্ব প্রদান করা হয়।

বিএনএনিউজ/ফাহীসুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা