29 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (৬ র্মাচ) রাতে নগরীর সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ সূত্রে তা নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের সূত্র ধরে কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলো মোড়ের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়। ওই বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী