32 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি ২২ মার্চ

দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি ২২ মার্চ

আবার সিসিইউতে সম্রাট

আদালত প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিন আবেদন করেছেন। আদালত তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন। সোমবার (৭ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে উপস্থিত না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। অন্যদিকে, সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) জামিনের আবেদন করেন। আদালত সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ২২ মার্চ দিন ধার্য করেন। একই সঙ্গে মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয় শুনানির জন্যও একই দিন ধার্য করেন আদালত। কাস্টডি ওয়ারেন্টে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার উল্লেখ করেন, আজ সম্রাটকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল।

সম্রাট ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।

বিএনএ নিউজ২৪,এসআইবি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট নেই, টাকা-ডলারও নেই—খুলশীর ৬৩ বিদেশি ঘিরে প্রশ্ন ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা