27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রূপপুরে আরও এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রূপপুরে আরও এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার


বিএনএ, পাবনা:  পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রকল্পের আবাসিক গ্রিন সিটিতে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার নাম ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম-এ কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির আবাসিক বহুতল ভবনের একটি কক্ষে থাকতেন। কাজে না যাওয়ায় তার এক সহকর্মী তাকে খুঁজতে এসে দেখেন তিনি গ্রিনসিটির ১৫ নম্বর ভবনের ছয়তলায় খাটের ওপরে অচেতন অবস্থা পড়ে আছেন। দ্রুত গ্রিনসিটি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১০ দিনের ব্যবধানে রূপপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর