20 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জকসুর ১১ কেন্দ্রের ফলাফল: ভিপি পদে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির এগিয়ে

জকসুর ১১ কেন্দ্রের ফলাফল: ভিপি পদে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির এগিয়ে


বিএনএ, ডেস্ক : জকসু নির্বাচনের ১১ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে ছাত্রদল-সমর্থিত রাকিব, জিএস ও এজিএসে ছাত্রশিবির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মোট ৩৯ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার সকাল পৌনে ১২টা পর্যন্ত এ ফলাফল জানা গেছে।

ভিপি পদে ঘোষিত ১১ কেন্দ্রে ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ১১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৩১ ভোট।

জিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ১১০১ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট।

এজিএস পদে শিবির-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০২০ ভোট। অপরদিকে ছাত্রদল-সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৩৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ